০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ন্যাশনাল টিউবসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১০২০৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা লোকসান হয়েছে। গত বছরও একই সময়ে শেয়ার প্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা লোকসান হয়েছে। গত বছরও একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ন্যাশনাল টিউবসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ১০:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬