ন্যাশনাল লাইফের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৫:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / ১০৫৯১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা।
আরও পড়ুন: চলতি সপ্তাহে ২০ কোম্পানির রেকর্ড ডেট
৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২২ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ৫২ টাকা ৬৫ পয়সায়।
আগামী ৩০ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।
ঢাকা/এসএইচ


































