০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ন্যাশনাল হাউজিংয়ের আয় কমেছে ২০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১০৪০৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসি ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় আয় কমেছে ২০ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩০ পয়সা।

আরও পড়ুন: সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিলো ৯ টাকা ৪৮ পয়সা। আগের বছরে যা ছিলো মাইনাস ৭ টাকা ৮৫ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ন্যাশনাল হাউজিংয়ের আয় কমেছে ২০ শতাংশ

আপডেট: ১২:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫