০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পদ্মা অয়েলের আয় বেড়েছে ১৪ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ১০২১১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৩ দশমিক ৯০ শতাংশ।

রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ে ১২ টাকা ৭৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২৫ টাকা ৪০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০৫ টাকা ৪০ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পদ্মা অয়েলের আয় বেড়েছে ১৪ শতাংশ

আপডেট: ১০:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬