পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৯:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১০৫১৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শীট, বাংলাদেশ মনোস্পুল পেপার, এস আলম কোল্ড রোলড স্টিলস, ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উসমানিয়া গ্লাস শীট: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৬৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৭৬ টাকা ৯৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
বাংলাদেশ মনোস্পুল পেপার: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বাকী ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ২৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ১৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
এস আলম কোল্ড রোলড স্টিলস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৭ ডিসেম্বর।
ম্যাক পেপার ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেবে না।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৩৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৭ টাকা ৮৯ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির শেয়ারহোল্ডারদের রেজিস্টার ৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
ঢাকা/এসএ


































