০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১০৪০৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন‌্য বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সেবা কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলারে জানানো হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে
আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত থেকে ১৩ জুলাই (রোববার) সকাল পর্যন্ত সব ব্যাংকিং (শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে টাকায় ঋণ নেওয়ার সুযোগ

ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

আপডেট: ০৩:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫