০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১০২৩৫ বার দেখা হয়েছে

দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের জোয়ার বইছে। গত পাঁচ বছরে সব ধরনের কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ১৪৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে কার্ডে লেনদেন ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকায়।

প্রতিবেদনে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার এবং বিভিন্ন খাতে ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংক ও ১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা প্রদান করে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি শেষে কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ, যা ২০২৫ সালের ডিসেম্বরে ৫ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ১১৫ শতাংশ। এছাড়া গত বছরের জুলাই মাসে কার্ডের সংখ্যা ছিল ৫ কোটি ৬৯ লাখ।

ব্যয়ের চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ডিসেম্বরে দেশের অভ্যন্তরে ইস্যু করা ক্রেডিট কার্ড দিয়ে ৩ হাজার ৯৩০ কোটি টাকা খরচ করেছেন গ্রাহকেরা, যার মধ্যে বড় অংশ (১,৭৪০ কোটি টাকা) খরচ হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরে। অন্যদিকে, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এরপরই রয়েছেন যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা। একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১৪৩ শতাংশ: বাংলাদেশ ব্যাংক

আপডেট: ০১:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬