০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৯৯ বার দেখা হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে সন্ত্রাসী হামলায় ৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক পুলিশ আহত হন। রবিবার (১৮ ডিসেম্বর) জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লাক্কি মারওয়াতের পুলিশ স্টেশনে দুই দিক থেকে আক্রমণ চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এতে চার পুলিশ নিহত হন। এ ঘটনার পরপরই পালিয়ে যায় হামলাকারীরা। তাদের ধরতে পুরো এলাকায় জোরালো অভিযানে নেমেছে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন। সন্ত্রাসীদের নির্মূলের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

এদিকে আহত পুলিশদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। সন্ত্রাসী হামলাকে দুঃখজনক অ্যাখা দিয়ে শহীদদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

আরও পড়ুনঃআফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৯

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পাকিস্তানে ফাঁড়িতে হামলায় ৪ পুলিশ নিহত

আপডেট: ০৬:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২