১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যানের অপসারণ চান বিনিয়োগকারীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ১০৯০৪ বার দেখা হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার ধংসে আজরাইল হিসেবে এসেছে। এদেরকে শেয়ারবাজারের স্বার্থে দ্রুত অপসারণ করতে হবে। যা হবে বিনিয়োগকারীদের জন্য ঈদ উপহার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার (০৪ জুন) বালাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের সভাপতি এস.এম ইকবাল হোসাইন বাজেট প্রতিক্রিয়ার আলোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, রাশেদ মাকসুদ বালাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনকে আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। যাতে আমরা এই অযোগ্য চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলতে না পারি। কিন্তু সে এবং অর্থ উপদেষ্টাই স্বৈরাচারের দোসর হিসেবে প্রমাণিত হয়েছে।

ইকবাল হোসাইন বলেন, শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে দ্রুত অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। না হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না এবং শেয়ারবাজার ধংস হয়ে যাবে। আর যদি ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার তাদেরকে অপসারণ না করতে পারে, তাহলে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এতে করেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। কারন নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে এবং সালেহউদ্দিন ও মাকসুদকে দায়িত্ব থেকে সরে যেতে হবে।

আরও পড়ুন: পুঁজিবাজার উন্নয়নে সরকার অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক: রাশেদ মাকসুদ

তার দাবি, বাংলাদেশের শেয়ারবাজার এমন এক তলানিতে চলে গেছে, যা বিশ্ব দরবারে কলঙ্গে পরিণত হয়েছে। এই কলঙ্ক কাটাতে শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে হবে। টাকার কোনো সংকট এই বাজারে নেই। আস্থা ফিরলে টাকা উরে আসবে।

বাজেটে শেয়ারবাজারের জন্য অশ্বডিম্ব রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। যে কারনে বাজেট ঘোষণার পরে শেয়ারবাজারে পতন হয়েছে। অথচ বাজেটকে শেয়ারবাজার বান্ধব বলে দালালি করছে বিএসইসি, ডিএসই ও সিএসই। তারা হয়তো কোন সুবিধার আশায় এই দালালি করছে।

চূড়ান্ত বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল দাবি করেছে সংগঠনটি। এছাড়া শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ ও ৫০% এর বেশি ক্যাপিটাল লস করা বিনিয়োগকারীদেরকে আইসিবির মাধ্যমে আর্থিক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যানের অপসারণ চান বিনিয়োগকারীরা

আপডেট: ০১:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫