০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারের ৩টি বিধিমালার মাধ্যমে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে: রাশেদ মাকসুদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১০২০৭ বার দেখা হয়েছে

“মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫—এই তিনটি বিধিমালার মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন বিধিমালাও আসবে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রবিবার (০৫ এপ্রিল) বিএসইসির সঙ্গে পুঁজিবাজার অংশীজনদের ৬ষ্ঠ মাসিক সমন্বয় সভা রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় তিনি এসব কথা বলেন। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, মোঃ সাইফুদ্দিনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পুঁজিবাজার উন্নয়ন, ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উত্তরণ, e-KYC বাস্তবায়ন, কমোডিটি এক্সচেঞ্জ চালু, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণ, নতুন পণ্য সংযোজন ও বাজারে কারসাজি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, ইনভেস্টর প্রটেকশন ফান্ডের কার্যকারিতা এবং নেগেটিভ ইকুইটি সমস্যার সমাধান নিয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় চেয়ারম্যান বলেন, “মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫—এই তিনটি বিধিমালার মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন বিধিমালাও আসবে।”

তিনি আরও জানান, দেশের বড় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে কমিশন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা প্রয়োজন।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারের ৩টি বিধিমালার মাধ্যমে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে: রাশেদ মাকসুদ

আপডেট: ০৬:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬