০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে মূলধন ফিরেছে ছয় হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ১০৭৩৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল থেকে ০২ মে) সব মূল্য সূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। আলোচ্যে সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকার বেশি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি ১০ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি ০৬ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৮৯ শতাংশ বা ৬ হাজার ২২৯ কোটি ৯৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা।

গেল সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৯৭.১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।

আরও পড়ুন: ব্লক মার্কেটে ১০ কোম্পানির আধিপত্য

প্রধান সূচকের সঙ্গে  ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও বেড়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ১৫.১৬ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ৩৩.৩৫ পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৯৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৩টির, বিপরীতে ২২৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারে মূলধন ফিরেছে ছয় হাজার কোটি টাকা

আপডেট: ০২:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪