০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

পুঁজিবাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / ১০৪৭৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৬ থেকে ২০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসইতে মোট বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ২৫৯ কোটি ৫৩ লাখ টাকার বেশি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন ১১ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকার বা ১১.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির দর বেড়েছে, ৭৬ টির দর কমেছে এবং ১৩৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও বেড়েছে ১.০৫ শতাংশ

বিদায়ী সপ্তাহে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৮৬ কোটি ১৪ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৬ কোটি ১ লাখ টাকার।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি ৩৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৭৮২ কোটি ২৩ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পুঁজিবাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার কোটি টাকা

আপডেট: ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩