০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

পুঁজিবাজারে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুলাই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে টাকা অংকে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার (০৩ জুলাই) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১০৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৮৩৬ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন: আর্থিক ভিত্তি শক্তিশালী করতেই বোনাস ডিভিডেন্ড দিচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স

আজ ডিএসইতে ৫০৬ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৫২ লাখ ২৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টি কোম্পানির, বিপরীতে ১৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজারে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

আপডেট: ০২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫