০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৫০৫ বার দেখা হয়েছে

রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলায় আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সকল যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ভারী যানবাহনগুলো ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে।

বিজ্ঞপ্তি অনুসারে আজ কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। বিকল্প রুট ব্যবহার করতে হবে। ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দেয়।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’

বিভিন্ন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক (এন-৮) বা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত এই সেতু।

ঢাকা/এসএম

শেয়ার করুন

পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ আজ

আপডেট: ১১:২২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪