০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১০২৩২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ২৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে সকাল ১১টায় ডিজিটাল সিস্টেমে অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬