০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮৩৭ কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১০১৯৭ বার দেখা হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৯ পয়েন্ট কমে ১০৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২০০২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৬ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টি কোম্পানির, বিপরীতে ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮৩৭ কোটি

আপডেট: ০৩:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬