প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:২৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৬৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬ শতাংশ।
বুধবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। গত বছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ২০ পয়সা বা ২৭ শতাংশ।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৮২ পয়সা (রিস্টেটেড)। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১১ পয়সা বা ৬ শতাংশ।
ঢাকা/এসএ



































