১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১০২০৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে প্রাইম ব্যাংকের ৯১০ কোটি টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৭৩২ কোটি টাকা। মুনাফার প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৩১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা এবং শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।

আগামী ২১ মে ২০২৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬