০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ১০৪৮১ বার দেখা হয়েছে

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৫ সালে প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: পুঁজিবাজারে গ্রাহকদের প্রভিশন সংরক্ষণের মেয়াদ বেড়েছে

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ টাকা ৪৪ পয়সা এবং ১৩ টাকা ৪৩ পয়সা। যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩০ টাকা ৭২ পয়সা এবং (১.১৯) টাকা।

সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৭,৬৩৩ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩,৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭.০২ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

আপডেট: ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫