০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৪৮৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।

আজ বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রোববার (১৮ জুন) ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

গত বৃহস্পতিবার (১৫ জুন) আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন হিরো আলম।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

আপডেট: ০২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩