০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১০৩০০ বার দেখা হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২), হেলপার রাশেদ (৩০)। প্রাথমিকভাবে তার বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালক নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

আপডেট: ০১:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬