০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ফিনিক্স ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫৭ শতাংশ।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫৯ পয়সা আয় হয়েছিলো।

সূত্র মতে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ২২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৯৫ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফিনিক্স ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৫৭ শতাংশ

আপডেট: ০১:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫