০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ১২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১০২৩৮ বার দেখা হয়েছে

টানা ৭ম মাসের মতো পতনের ধারায় রয়েছে দেশের রফতানি খাত। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৪৯ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ১২ দশমিক ০৩ শতাংশ।

সোমবার (২ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারি মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৯৭ কোটি ৩১ লাখ ডলার।

তৈরি পোশাক খাত

ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮১ কোটি ৫৯ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৩২৪ কোটি ৪৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৩৯ কোটি ৭১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এছাড়া ১৪১ কোটি ৮৭ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১০ দশমিক ৮৬ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় কমেছে। ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় শূন্য দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ৫ দশমিক ৪৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে রফতানি হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৮৬ লাখ ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কম।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফেব্রুয়ারিতে রপ্তানি কমেছে ১২ শতাংশ

আপডেট: ০৫:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬