ফের বেড়েছে রপ্তানি উন্নয়ন তহবিলের পরিমাণ
- আপডেট: ০২:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১০৫৫৩ বার দেখা হয়েছে
চাহিদা বৃদ্ধি পাওয়ায় আবারও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার ৫০০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫৫০ কোটি ডলার করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই তহবিলে যুক্ত হয়েছে আরও ৫০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় সব মিলিয়ে তহবিলটির আকার দাঁড়াল ৪৬ হাজার ৭৫০ কোটি টাকা।
এর আগে গত বছরের অক্টোবরে ইডিএফ থেকে দেওয়া ঋণের সুদহার দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। তখন থেকে রপ্তানিকারকেরা ১ দশমিক ৭৫ শতাংশ সুদে এই তহবিলের ঋণ পাচ্ছেন। করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এই সুবিধা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নাল–বিজনেসজার্নাল.বিডি
রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার লক্ষ্যে ১ হাজার ৯৮৯ সালে রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ গঠিত হয়। মাত্র ৩৮ লাখ ৭২ হাজার ডলার নিয়ে এ তহবিলের যাত্রা শুরু হয়। গত বৃহস্পতিবার তা ৫৫০ কোটি ডলারে উন্নীত করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ইডিএফ থেকে ঋণ নেওয়া রপ্তানিকারকের সংখ্যা বর্তমানে ১ হাজার ৬৭০ জন। মোট ঋণ ৪৯২ কোটি ১০ লাখ ডলার। ঋণ পেয়েছেন বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ, ডাইং ইয়ার্ন, প্যাকেজিং, চামড়াশিল্প, প্লাস্টিকশিল্পসহ রপ্তানিমুখী খাতের উদ্যোক্তারা।
বিজনেসজার্নাল/ঢাকা/টিআর
আরও পড়ুন:
- হাটহাজারীতে থমথমে অবস্থা বিরাজ, এখনও বন্ধ রয়েছে সড়ক
- হেফাজতের হরতাল ঠেকাতে মাঠে আ.লীগ
- ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্থাপনায় আগুন, ট্রেনে–প্রেসক্লাবেও হামলা
- ফার্স্ট ফাইন্যান্সের এমডি তুহিন রেজাকে বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
- ৬৫ সহকারী পরিচালকসহ ১২৭ জনকে নিয়োগ দেবে বিএসইসি
- সিরিয়ায় ওষুধ রপ্তানির সম্ভাবনা বিকন ফার্মার
- সোমবার ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন শুরু
- নারায়ণগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষ, পল্টনে লাঠি হাতে মিছিল
- রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন
- সাইনবোর্ডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিল পুলিশ
- পলাশে দু’দিনব্যাপি উন্নয়ণ মেলার উদ্বোধন
- বাংলাদেশের বড় হারে শুরু টি-টোয়েন্টি সিরিজ
- অর্থনীতি পুনরুদ্ধারে আইএমএফ’র ৬৫ হাজার কোটি ডলার সহায়তা
- আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স








































