০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বড়দিন উদযাপনে নিরাপত্তা জোরদার করবে র‌্যাব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৫২ বার দেখা হয়েছে

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

আগামীকাল রোববার, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস। ঢাকাসহ সারাদেশে বড় দিনের উৎসব উপলক্ষে অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ শনিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি বলেন, র‌্যাব সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর পাশাপাশি ধর্মীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও দিবসে নিরাপত্তা দেওয়া এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

রোববার (২৫ ডিসেম্বর) বড়দিনে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করবে। এদিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

গোয়েন্দা নজরদারি বাড়ানো, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। চার্চসমূহে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং-এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ফের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এছাড়া, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

অনলাইনে মিথ্যা অপপ্রচার ও গুজব ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, বড়দিন উপলক্ষে র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন বাংলাদেশে ও বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে খৃষ্টান ধর্মালম্বীসহ অন্য ধর্মাবলম্বীদেরকেও শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে বড়দিন উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বড়দিন উদযাপনে নিরাপত্তা জোরদার করবে র‌্যাব

আপডেট: ০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২