১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ১০৫০৭ বার দেখা হয়েছে

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে।

আরও পড়ুন: সীমান্তে স্থাপনা নির্মাণে বাধা প্রত্যাহার করবে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: ০৫:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩