০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাষ্ট্রদূত বলেন, আমরা মোংলা বন্দরের উন্নয়ন নিয়েও কথা বলেছি। এই বন্দর ও পদ্মা সেতু কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের পশ্চিম অংশের উন্নয়নের ভালো সুযোগ আমাদের কাছে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় চীন। আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে বার্তা দিতেই আমি এখানে এসেছি।

নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমি আগেই জোর দিয়ে বলেছি, আমরা একটি বিষয়ে এখনো অবিচল যে, চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটিই আমাদের সিদ্ধান্ত।

আরও পড়ুন: ট্রানজিট ভিসায় সৌদি গিয়ে ওমরাহ করা যাবে: সৌদি হজমন্ত্রী

মোংলা বন্দর উন্নয়নে কী ধরনের সহায়তা দেওয়া হবে, জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিকীকরণে সহায়তা করবে চীন। বৈদ্যুদিক যান উৎপাদনে বিশ্বে আমরাই সবচেয়ে বড়। কাজেই আমরা কেন মোংলা বন্দরে বৈদ্যুতিক ও ব্যাটারি প্ল্যান্ট স্থাপন করবো না? আইসিটি, সৌর বিদ্যুৎ ও কৃষি প্রক্রিয়াজাতকরণেও বাংলাদেশকে সহায়তা করতে পারবে চীন।

তিনি বলেন, আপনারা জানেন, বাংলাদেশে বিপুল ফল উৎপাদিত হয়। এতে বাংলাদেশে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে সহায়তা করতে পারে চীন। কাজেই মোংলা বন্দরকে কেন্দ্র করে আমরা অনেক সম্ভাবনা দেখছি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

আপডেট: ০৪:০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩