বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানাগেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৭ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা।
অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা।
আরও পড়ুন: উত্তরা ফাইন্যান্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে১২৯ টাকা ২৩ পয়সা।
ঢাকা/এসএইচ


































