০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১০২৫৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১০ পয়সা, আগের অর্থবছর ইপিএস ছিল ১৬ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ১১ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর ছিল ৩১ টাকা ০৮পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সা। আগের বছর যা ছিল ১০১ টাকা ৯৭ পয়সা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর। এজিএমের স্থান পরে জানানো হবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:১৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫