০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২৪১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৫২ পয়সা।

সূত্র মতে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ৯৫ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২০ টাকা ১০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ২৭ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপডেট: ১২:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬