০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বাজার স্থিতিশীল আছে, দাবি অর্থ উপদেষ্টার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭৭৩ বার দেখা হয়েছে

দেশে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল আছে। বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসপত্রের দাম একবারে কমে না। সরকারের উদ্যোগের ফল বাজারে পড়ছে।

আরও পড়ুন: হাসিনা সরকারের অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে: রিজওয়ানা

এদিকে, পাঠ্যপুস্তক বোর্ডের সব শ্রেণির নতুন সবগুলো বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, বৈঠকে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ ছাড়া দেয়া হয়েছে।

এছাড়া বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মশুর ডাল, ভোজ্যতেল ক্রয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাজার স্থিতিশীল আছে, দাবি অর্থ উপদেষ্টার

আপডেট: ০৩:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪