০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০৪৫১ বার দেখা হয়েছে

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

আরও পড়ুন: হাজার কোটি টাকার তারল্য সুবিধা পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক: বাংলাদেশ ব্যাংক

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।

এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

আপডেট: ০৪:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪