০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বারাকা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১০৫২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সামপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এপেক্স স্পিনিং
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৬১ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২১ টাকা ৯৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
ঢাকা/এসএইচ


































