০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিআইসিএমে নবশিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১০৪৮০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) এর ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় বিআইসিএমের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। আরও উপস্থিত ছিলেন পিজিডিসিএম প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, বিআইসিএম’র ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমা। তাঁরা পিজিডিসিএম’র বিভিন্ন দিক সম্পর্কে এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

বিআইসিএমের মাধ্যমে পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) প্রোগ্রামটি পুঁজিবাজারের উপর ২৪ ক্রেডিট বিশিষ্ট একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি ৯ মাসে ও দুই সেমিস্টারে বিভক্ত। একমাত্র বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষায়িত পিজিডি প্রোগ্রাম পরিচালনা করে থাকে। যা পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুজিবাজারে ক্যারিয়ার গড়ার জন্য বিশেষভাবে স্বীকৃত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিআইসিএমে নবশিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত

আপডেট: ১০:২২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩