১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১৯৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৩ ফেব্রুয়ারি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী নিম্নরূপ নির্দেশনা প্রদান করেছেন- ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনী ইশতেহার জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সরকারের পক্ষে এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সব মন্ত্রণালয়/বিভাগে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।’

এমতাবস্থায়, এই নির্দেশনা অনুসারে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার-২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর জন্য সচিব সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয় চিঠিতে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

আপডেট: ০৫:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬