০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি নির্বাচনে আসতে চাইলে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে আইন দেখে সুযোগ সৃষ্টি করা হবে। ভোটের তারিখ পেছানোর প্রয়োজন হলে ভেবে দেখবে কমিশন।

আজ সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতোমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। তবে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে এখনো কোনো সাড়া দেয়নি। তারা তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুবিদ আলী ভুইয়া

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

এক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে এবং প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। সবশেষ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএনপি নির্বাচনে আসতে চাইলে সুযোগ সৃষ্টি করা হবে: ইসি রাশেদা

আপডেট: ০৬:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩