০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বিএসইসির সঙ্গে আইএমএফের বৈঠক কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সফররত প্রতিনিধি দল আগামীকাল সোমবার সকালে বৈঠক করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে। একই দিন তারা বৈঠকে বসবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম বলেন, ‘আইএমএফ প্রতিনিধিরা সোমবার সকাল সাড়ে ১০টায় বিএসইসির সঙ্গে বৈঠবে বসবেন।’

বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেন, ‘সোমবার বেলা ২টায় আমাদের সঙ্গে আইএমএফের বৈঠক হবে।’

আরও পড়ুন: এক মাসে বিও একাউন্ট বেড়েছে পাঁচ হাজারের বেশি

সরকার আইএমএফ-এর কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ নিয়ে আলোচনা করতে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে।

আরও পড়ুন: ২০ নভেম্বর শুরু হচ্ছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিএসইসির সঙ্গে আইএমএফের বৈঠক কাল

আপডেট: ০৬:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২