০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিকালে বসছে জাতীয় সংসদের শেষ অধিবেশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের ২৫তম বা শেষ অধিবেশন বসছে আজ রোববার (২২ অক্টোবর)। সাধারণ নির্বাচনের আগে এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে বলে জানা গেছে।

রোববার (২২ অক্টোবর) বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে, ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন নয়টি বৈঠকের পর শেষ করা হয়।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।ৎ

আরও পড়ুন: ২৮ অক্টোবর সরকারের নয় বিএনপিরই পতন যাত্রা শুরু হবে: তথ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিকালে বসছে জাতীয় সংসদের শেষ অধিবেশন

আপডেট: ১১:২১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩