১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বিচ হ্যাচারির আয় বেড়েছে ২১৩ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ১০৪১২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১৩ দশমিক ৩৩ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (০৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬০ পয়সা।

আরও পড়ুন: ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৪-মার্চ,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯২ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিচ হ্যাচারির আয় বেড়েছে ২১৩ শতাংশ

আপডেট: ১০:১৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫