০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
বিডি ল্যাম্পসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৫২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১০২২৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ পয়সা। আগের বছর একই সময় ০.০৩ পয়সা আয় করেছিল।
আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৫ টাকা ৫৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৩ টাকা ৩৯ পয়সা
ঢাকা/এসএইচ


































