০৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বিনিয়োগকারীদের হতাশ করলো গ্লোবাল হেভি কেমিক্যালস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৭৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছৈ মাইনাস ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪২ পয়সা।

৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৮পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি এখনো নির্ধারণ করেনি। তবে এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিনিয়োগকারীদের হতাশ করলো গ্লোবাল হেভি কেমিক্যালস

আপডেট: ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫