০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪০৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, ১৪০টির দর কমেছে, ১২২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগের কার্যদিবস বৃহস্পতিবার ইউনিয়ন ক্যাপিটালের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০ টাকা ৬০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে জেএমআই সিরিঞ্জের ৫.৯৭ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৫৯ শতাংশ, সোনালী পেপারের ৪.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.২৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ৪.১৫ শতাংশ, সোনালী আঁশের ৪.১১ শতাংশ, সিনোবাংলার ৪.০৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের ৪.০৬ শতাংশ দর কমেছে।

আরো পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

ঢাকা/এসএ

শেয়ার করুন

বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

আপডেট: ০২:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২