বিনিয়োগের উত্তম জায়গা বাংলাদেশের পুঁজিবাজার: শিবলী রুবাইয়াত
- আপডেট: ০৫:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ১০৫৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিদেশিদের বিনিয়োগের জন্য বাংলাদেশের পুঁজিবাজার উত্তম জায়গা।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) জাপানের এএনএ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলকভাবে অনেক দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো কম। আমাদের রেমিট্যান্স আয়ও বাড়ছে। এখনো বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থানে আছে।
তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতি খুবই ভালো। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বও চমৎকার। ২০২০ সালে বাংলাদেশ থেকে জাপানে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব ড. মাসুদ বিন মোমেন ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ ফ্ল্যাশ মবে উপস্থিত আছেন।
এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদসহ জাপান এবং বাংলাদেশের বিনিয়োগকারী, শিল্পপতি ও ব্যবসায়ীরা ফ্ল্যাশ মবে উপস্থিত আছেন।
আরও পড়ুন: ঢাকা ডাইংয়ের আয় কমেছে ৯০ শতাংশ
ঢাকা/টিএ



































