০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দায়িত্ব আরও বেড়েছে। এ দুই মন্ত্রণালয়ের পাশাপাশি তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টাসহ ১৭ জন শপথ নিয়েছিলেন। এরপর গত বছরের ১৬ আগস্ট চারজন এবং ১০ নভেম্বর আরও তিনজন শপথ নেন। সবশেষ এ বছরের মার্চে উপদেষ্টা হন আধ্যাপক সি আর আবরার। তাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের মোট উপদেষ্টার সংখ্যা এখন ২২ জন।

আরও পড়ুন: ৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা হিসেবে বেশি আলোচিত শেখ বশিরউদ্দীন আকিজ-বশির গ্রুপের কর্ণধার। এই গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে বহুমুখী ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে তাদের পণ্য রপ্তানি হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আপডেট: ০৭:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫