বেঙ্গল উইন্ডসরের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ১০২৫৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১৪ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৩১ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিলো ৩০ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৭৬ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২০ পয়সা।
ঢাকা/এসএইচ


































