০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বেনজীরের ৪টি ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৬২ বার দেখা হয়েছে

সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দকৃত ৪টি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর কথা কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

এর আগে ১০ নভেম্বর নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।

এদিন মামলা হয়েছে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের বিরুদ্ধে। এদিকে অর্থ পাচারের অভিযোগে বিএনপি মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিনকে সপরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ করা ৪টি ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয় । আদালতের আদেশে গুলশানে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, এমন কী শার্ট-প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রীসহ ৭৯২ ধরণের মালামাল হস্তান্তর করা হয়েছে বলে এদিন দুদক জানায়।

নিলামে মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে বলে জানান মহাপরিচালক আক্তার হোসেন।

এদিকে দুদকের আবেদনে অর্থপাচারের অভিযোগে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এদিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মেননসহ ৫৭ জনের আলাদা দুটি মামলা করেছে দুদক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বেনজীরের ৪টি ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর: দুদক

আপডেট: ০৫:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫