০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বে-লিজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই স্টক ডিভিডেন্ড।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ডের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস (Consolidated) লোকসান হয়েছে ০.৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.১৪ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮২ পয়সা। আগের বছর ছিলো ১৯ টাকা ৮০ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৪৮ পয়সা।

আগামী ৩০ অক্টোবর, ২০২২ রোববার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার।

আরও পড়ুন: বিআইএফসির নো ডিভিডেন্ড ঘোষণা

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বে-লিজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২