বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪ কোম্পানি
- আপডেট: ০৪:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১০৭৯১ বার দেখা হয়েছে
বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
আরএকে সিরামিক্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২২ জুলাই ২০২৫ তারিখ দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
সিটি ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৭ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ন্যাশনাল ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২২ জুলাই ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ২ কোম্পানি
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২০ জুলাই ২০২৫ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রওথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ঢাকা/এসএইচ