১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
বোর্ড সভার তারিখ জানিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২২ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ঢাকা/এসএইচ




































