০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ব্যবসা সম্প্রসারণ করবে মালেক স্পিনিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • / ১০৪৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বিএমআরইসহ একটি নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটিতে কোম্পানিটি ২১৩ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করবে।

গতকাল ২২ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় কোম্পানিটি জমি ও ফ্যাক্টরি ভবন, নির্মাণ ও অন্যান্য. মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এরফলে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। আর বছরে উৎপাদন হবে ১ কোটি ২৬ লাখ কেজি সুতা।

বিএমআরই প্রকল্পের পরে কোম্পানির ৭৯ হাজার ৪৬৪টি স্পিনডিল বাড়বে এবং ২ হাজার রোটর খোলা হবে। এতে করে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে ৬০ শতাংশ আয় বাড়বে।

নতুন প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

ব্যবসা সম্প্রসারণ করবে মালেক স্পিনিং

আপডেট: ১১:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১